টেকনাফ সদর ইউনিয়ন বঙ্গবন্ধু সৈনিক লীগের কমিটি অনুমোদিত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

বার্তা পরিবেশক : বঙ্গবন্ধু সৈনিক লীগ টেকনাফ উপজেলার শাখার আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় সদর ইউনিয়ন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
জানা যায়, ৯ সেপ্টেম্বর সকাল ১১টায় টেকনাফ পৌর এলাকার শাপলা চত্বরের দলীয় কার্যালয়ে উপজেলা শাখা বঙ্গবন্ধু সৈনিক লীগের এক বিশেষ আলোচনা সভা সংগঠনের সভাপতি আলী আকবরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক জাগির হোসাইনের পরিচালনায় এতে অতিথি হিসেবে বাহারছড়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আব্দুর রহমান বাহার উপস্থিত ছিলেন। এছাড়া নুর আহমদ, মোহাম্মদ শাহ আলম, মোহাম্মদ জুবাইরসহ বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে কক্সবাজার জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি নুরুল আজিম কনকের নির্দেশনায় আগামী ২ বছরের জন্য টেকনাফ সদর ইউপি বঙ্গবন্ধু সৈনিক লীগের কমিটি অনুমোদন দেওয়া হয়। এতে নুর আহমদ সভাপতি, মোহাম্মদ শাহ আলম সাধারণ সম্পাদক ও মোহাম্মদ জুবাইরকে সাংগঠনিক সম্পাদক করে ৩১সদস্য বিশিষ্ট পুর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। নবনির্বাচিত নেতৃবৃন্দ জেলা ও উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।