টেকনাফ সদরের কবির মেম্বারের ইন্তেকাল

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

টেকনাফ টুডে ডটকম :
টেকনাফ সদর ইউনিয়নের সাবেক মেম্বার কবির আহমদ ইন্তেকাল করেছেন।
(ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন)। ২০ মে রবিবার রাত ১০ টায় চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন৷ তিনি টেকনাফ সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাবেক মেম্বার ৷ আগামীকাল সোমবার বাদ জোহের রাজার ছড়া কবরস্থান সংলগ্ন মাঠে মরহুমের নামাজে জানাযা অনুষ্টিত হবে বলে জানা গেছে।

এদিকে কবির মেম্বারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন টেকনাফ উপজেলা কৃষক লীগ সভাপতি এবিএম আবুল হোসেন রাজু। তিনি মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।