টেকনাফ সড়কে কর্মস্থল হতে বাসায় ফেরার পথে ট্রাক চা-পা-য় এনজিও কর্মকর্তার মৃ-ত্যু

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ২ years ago

হুমায়ূন রশিদ : টেকনাফ সড়কে কর্মস্থল হতে বাসায় ফেরার পথে ট্রাকে চাপা পড়ে এনজিও সংস্থা বিজিএসের কপ প্রকল্পের প্রজেক্ট কো-অর্ডিনেটর মনিরুল আজম খান নামে এক এনজিও কর্মকর্তা মারা গেছে। মৃতদেহ বাড়ির উদ্দেশ্যে নেওয়া হচ্ছে।

জানা যায়,গত ২০মে রাত পৌনে ৮টারদিকে টেকনাফের নয়াপাড়া রেজিষ্টার্ড ক্যাম্পে দায়িত্ব পালন শেষে টাঙ্গাইল জেলার ভূঞাপুর উপজেলার ঝনঝনিয়া গ্রামের মৃত আব্দুল হামিদের পুত্র এনজিও বিজিএস এর কপ প্রকল্পের প্রজেক্ট কো-অর্ডিনেটর কবির মোহাম্মদ মনিরুল আজম খান (৫৪) লেদায় নিজ বাসায় ফেরার সময় মোচনী বাজারে পৌছলে মোটর বাইক পণ্যবাহী একটি ট্রাককে ওভার টেক করতে গিয়েই নিয়ন্ত্রণ হারিয়ে চাপা পড়ে। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। এই ঘটনার পর পরই ঘাতক চালক ও হেলপার পালিয়ে যায়। এই দূঘর্টনার খবর পেয়ে মরহুমের অফিসের স্টাফ সুপার ভাইজারসহ অধীনস্থ কর্মচারীগণ ও একদল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আইনী জটিলতা নিরসনের পর মৃতদেহ বাড়ির উদ্দেশ্যে যাত্রা করে। তিনি দীর্ঘদিন ধরে মোচনী ও লেদা ক্যাম্পে কপ প্রকল্পের কো-অর্ডিনেটর হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছেন।

হ্নীলা ইউপির স্থানীয় ৯নং ওয়ার্ড মেম্বার মোহাম্মদ আলী উপরোক্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন। সড়কের এই ধরনের মর্মান্তিক দূঘর্টনা খুবই দুঃখজনক। ঘটনাস্থলে মরহুমের অফিসের স্টাফ সুপার ভাইজারসহ অধীনস্থ কর্মচারীগণ উপস্থিত ছিল। মনে হয় আইনী প্রক্রিয়া শেষে মৃতদেহ গ্রামের বাড়ির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে।

হোয়াইক্যং নয়াপাড়া হাইওয়ে পুলিশের আইসি মোঃ কাইয়ুম উদ্দিন চৌধুরী সাংবাদিকদের জানান, ট্রাকটি জব্দ করা হলেও চালক-হেলপার পলাতক রয়েছে। মৃতদেহ আইনী প্রক্রিয়া শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। ###