হ্নীলায় এপিবিএন পুলিশ কর্তৃক নিরীহ মানুষকে আসামী করায় মানববন্ধন ও প্রতিবাদ সভা

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

সাদ্দাম হোসাইন : হ্নীলায় ১৬এপিবিএন পুলিশের অভিযানে দেশীয় লম্বা বন্দুক, বুলেট, রামদা ও চাকু নিয়ে পিতা-পুত্রসহ ৩জনকে আটকের ঘটনায় নিরীহ মানুষকে পলাতক আসামী করার প্রতিবাদে মানবন্ধন এবং প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

২৪ নভেম্বর (বুধবার) বাদে আছর হ্নীলা পশ্চিম লেদা সড়কে এলাকাবাসীর উদ্যোগে এক মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, স্থানীয় মসজিদের খতিব ও ঈমাম মৌলানা আবু আহমদ, মোঃ ইসলাম, নুরর জামান, কামরুল ইসলামসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
Teknaf Pic C 3 24 11 21 scaled TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
এতে বক্তারা বলেন, গত ২২নভেম্বর (সোমবার) ভোররাত সোয়া ৪টায় ২৪নং লেদা রোহিঙ্গা ক্যাম্পের বøক-এ/১৪ এলাকা হতে একনলা বন্দুক, ২রাউন্ড তাজা গুলি, ৩টি রামদা ও ১টি ষ্টীলের চাকুসহ ৩জনকে আটকের ঘটনায় দায়েরকৃত মামলা নং-৭৮/১০৩৭,৭৯/১০৩৮,তারিখ-২২-১১-২০২১ইং দায়েরকৃত মামলায় বিশেষ মহলের প্ররোচনায় পশ্চিম লেদা মসজিদে আয়েশা বিনতে আবু বক্কর (রাঃ) পরিচালনা কমিটির সভাপতি ও সমাজ কমিটির সর্দার, ইফা পরিচালিত মসজিদ ভিত্তিক শিক্ষা কেন্দ্রের সভাপতি মোঃ ইসমাঈল মিস্ত্রীকে উক্ত মামলার ৭নং আসামী করা হয়েছে। আমাদের জানামতে সে কোন দিন এই ধরনের কাজে জড়িত না। তাকে বিশেষ মহল পরিকল্পিতভাবে এই মামলার আসামী করিয়েছে। আমরা আইন প্রয়োগকারী সংস্থার নিকট নিরীহ আসামীকে এই মামলা থেকে অব্যাহতি দেওয়ার আহবান জানাচ্ছি।
সম্প্রতি এলাকার কতিপয় চিহ্নিত সোর্স পরিচয়ী দালাল,সদ্য সমাপ্ত ইউপি নির্বাচনের বিজিত ও পরাজিত ব্যক্তিদের ইন্ধনে পরে বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের সাথে সখ্যতা গড়ে তুলে। এরপর তাদের ভূল তথ্য দিয়ে সাধারণ মানুষকে হয়রানি করে আসছে। আমাদের ইসমাঈল মিস্ত্রীও এই ধরনের চক্রান্তের শিকার। আমরা তাকে ষড়যন্ত্রমুলক মামলা থেকে বাদ দেওয়ার জন্য আইন-শৃংখলা বাহিনীর উর্ধ্বতন মহলের আন্তরিক হস্তক্ষেপ কামনা করছি। ###