টেকনাফ মডেল থানার আলোচিত কনস্টেবল সেই রুবেল শর্মা আটক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

টেকনাফ টুডে ডেস্ক : টেকনাফ মডেল থানার আলোচিত কনস্টেবল, ওসি প্রদীপের অন্যতম সহযোগী এবং সেনাবাহিনীর অব: মেজর সিনহা হত্যা মামলায় জড়িত সন্দেহে রুবেল শর্মাকে আটক করেছে র‌্যাব।
১৪ সেপ্টেম্বর দুপুর১২ টায় কক্সবাজার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট টেকনাফ-৩ তামান্না ফারাহর আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হয়। র‌্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মেহেদী হাসান উক্ত কনস্টেবলকে আটকের সত্যতা নিশ্চিত করেন এবং তাকে অব: মেজর সিনহা হত্যা মামলায় জড়িত সন্দেহে গ্রেপ্তার দেখানো হয়েছে। তিনি সাবেক ওসি প্রদীপ কুমারের অন্যতম সহযোগী বলে প্রচলিত রয়েছে।

উল্লেখ্য, গত ৩১জুলাই রাতে টেকনাফের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। এরপর ৫ আগস্ট এ ঘটনায় ৯ জনের বিরুদ্ধে কক্সবাজার আদালতে মামলা করেন সিনহার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস। মামলাটি র‌্যাবকে তদন্তভার দেয়া হয়।
৬ আগস্ট আদালতে আত্মসমর্পণ করেন পুলিশের ৭ সদস্য। গত এক মাসে র‌্যাব এপিবিএন’র ৩ সদস্য, পুলিশের মামলার ৩ সাক্ষীকে আটক করে মোট ১৩ জনকে নানা মেয়াদে রিমান্ডে নেয়া হয়েছিল। ১২ জন আসামী এ পর্যন্ত আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।