টেকনাফ বাহার ছড়ায় ১ম বারের মত গার্লস স্কুল এন্ড কলেজের পদযাত্রা

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

আজিজ উল্লাহ, টেকনাফ :: টেকনাফ উপকূলীয় বাহার ছড়ায় প্রথম বারের মত উচ্চ নারী শিক্ষা দীক্ষায় পিছিয়ে পড়া মেয়েদের সুশিক্ষার আলোর স্পর্শে এগিয়ে নেওয়ার লক্ষ্যে ‘বাহারছড়া গার্লস স্কুল এন্ড কলেজের ভিত্তি স্থাপন করা হয়েছে।
জানা যায়,১৬ নভেম্বর জুমার নামাজের পর স্থানীয় মনতলীয়া পাড়া এলাকায়
গার্লস স্কুল এন্ড কলেজের আনুষ্ঠানিকভাবে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিটাগাং ইউনিভার্সিটি অব ভেটেনারী এন্ড এনিমল অ্যাসবেন্ড এর ফিশারীজ ডিপার্টমেন্টের সম্মানিত ডীন প্রফেসর ড.নূরুল আবছার খান। এতে বক্তব্য প্রদান করেন ৫নং বাহার ছড়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মৌ: আজিজ উদ্দিন,নব প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা,ব্যবসায়ী হেলাল উদ্দিন এবং বাহার ছড়া বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবাদুল হক মামুন,মাস্টার মোহাম্মদ উল্লাহ, মাস্টার জাহেদুল ইসলাম, মাস্টার কাররুল হুদা,মাস্টার মোহাম্মদ আলী প্রফেসর জাফর আহমদ,স্থানীয় মেম্বার আজিজুল ইসলাম, সাবেক মেম্বার মোঃ ইসলাম, সমাজ সেবক জাফরুল ইসলাম কালু কোখন, ইলিয়াছ প্রমুখ।
প্রধান ভিত্তি স্থাপক প্রফেসর আবছার খান বলেন,দেশের মোট জনসংখ্যার অর্ধেক নারী তাই নারী সমাজকে বাদ দিয়ে সমাজ এবং দেশের উন্নয়ন,পরিবর্তন অসম্ভব পুরুষের পাশাপাশি শিক্ষিত নারী সমাজের মাধ্যমে দেশ ও জাতি এগিয়ে যাবে এই জন্য নারী শিক্ষার বিকল্প নেই তাদের জন্য প্রয়োজন স্বকীয় নারী শিক্ষা প্রতিষ্ঠান।এই জন্যে ওয়াটারলু যুদ্ধের সেনানায়ক নেপোলিয়ান বলেছিলেন তোমরা আমাকে শিক্ষিত মা দাও ; আমি তোমাদের শিক্ষিত জাতি উপহার দেবো।