সাদ্দাম হোসাইন : হ্নীলা মঈন উদ্দিন মেমোরিয়াল কলেজে ১৮-১৯ইং শিক্ষাবর্ষের নতুন ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
১জুলাই সকাল ১১টায় টেকনাফের হ্নীলা মঈন উদ্দিন মেমোরিয়াল কলেজ হলরোম মিলনায়তনে ২০১৮-১৯ইং শিক্ষাবর্ষে নতুন ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস উপলক্ষ্যে একসভা মঈন উদ্দিন মেমোরিয়াল কলেজ ও ট্রাস্ট চেয়ারম্যান প্রফেসর ডঃ ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত অধ্যক্ষ আ.ন.ম তৌহিদুল মাশেক তৌহিদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ ২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল আসাদুজ্জামান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল হাসান, কলেজ ট্রাস্টি বোর্ড সদস্য ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এইচএম ইউনুছ বাঙ্গালী এবং উপজেলা একাডেমিক সুপার ভাইজার নুরুল আবছার।
এতে স্বাগত বক্তব্য রাখেন বক্তব্য রাখেন, ট্রাস্টি রিদওয়ানুল হক, মানবিক বিভাগের শিক্ষার্থী আসিফা সুলতানা কপি, নবীন শিক্ষার্থী খালেদা বেগম ও রাশেদুল ইসলাম প্রমুখ। এছাড়া হ্নীলা হাইস্কুল পরিচালনা কমিটির সভাপতি মাহবুব মোরশেদ, ট্রাস্টি মৌলানা কায়সার উদ্দিন, শাকের আহমদ, মোঃ ইব্রাহীম, জসিম উদ্দিন আহমদ, অধ্যাপক জহির আহমদ, ৪নং ওয়ার্ড মেম্বার হোছাইন আহমদ, মুহাম্মদ ছৈয়দ হোছাইনসহ অত্র কলেজের প্রভাষক-প্রভাষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।
এতে প্রধান অতিথি বলেন, আমিও একটি অজপাড়া গ্রাম থেকে পড়াশুনা করে উঠে এসেছি। আমার চেয়ে আপনাদের এলাকা অনেক উন্নত। মন-মানসিকতার পরিবর্তন হলে অত্র এলাকা হতে আরো বড় মাপের অফিসার-আমলার জন্ম নেবে। এই সীমান্ত জনপদটি মাদকাসক্ত হওয়ায় জাতির সম্ভাবনাময় অনেক অমূল্য সম্পদ অকালেই হারিয়ে যাচ্ছে। তাই আমরা মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছি। এতে নিরীহ সাধারণ কোন মানুষ হয়রানি বা ক্ষতিগ্রস্থ হলে আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।
