টেকনাফ বাহারছড়ায় বন্য হাতির আক্রমণে আহত বৃদ্ধার মৃত্যু

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ৪ years ago

আজিজ উল্লাহ : টেকনাফের হোয়াইক্য-বাহারছড়া ঢালার মুখে রাতের আঁধারে বন্য হাতির আক্রমণে এক নারীর মৃত্যু হ‌য়ে‌ছে।

বুধবার (৫ জুন) রাত ১০টারদিকে বাহারছড়া শামলাপুর নয়াপাড়া ঢালারমুখ এলাকায় মসজিদের সামনে রাস্তায় বন্য হাতীর আক্রমণের ঘটনা ঘটে।এতে স্থানীয় নয়াপাড়া মো. আলমের বৃদ্ধা স্ত্রী নুর বেগম(৪৫)কে আহত হয়।পরে আহত অবস্থায় প্রথমে তাকে শামলাপুর বাজারস্থ বাহারছড়া মেডিকেল ফার্মেসীতে নেয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার কক্সবাজার সদর হাসপাতাল নিয়ে ভর্তি করা হয়। সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একই রাত অনুমানিক ১২.৩০ ঘটিকায় তার মৃত্যু হয়। মৃতদেহ বর্তমানে সদর হাসপাতাল মর্গে রয়েছে।ককসবাজার সদর মডেল থানা পুলিশ কার্যক্রম গ্রহণ করেছেন বলে জানা গেছে।

স্থানীয়রা জানায়,প্রায় প্রতিদিন বাহারছড়ার বিভিন্ন এলাকায় পাহাড়ে খাদ্য সংকটের কারণে খাবারের খোঁজে বন্য হাতির দল তাণ্ডব চালায়।গত পরশু মারিশবনিয়া এলাকায় মো. হামিদ নামের একজনের আম বাগানে ব্যাপক তান্ডব চালায়,এসময় আরেকটি বাড়ি ভেঙে দেয়। এছাড়া লোকালয়ে হাতির আগমের অতিষ্ঠ পাহাড়ি পাদদেশে বসবাসরত জনতা। রাতে ভয়ভীতি নিয়ে মানুষের চলা করতে হয়।

এদিকে বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর নুর মোহাম্মদ জানান,” নিহতের স্বামী লাশ ময়না তদন্তবিহীন নিয়ে আসার জন্য আবেদন করলে সদর থানা থেকে কি কারণে মৃত্যু হয়েছে রিপোর্ট চাইলে আমি ঘটনাস্থলে গিয়ে বিভিন্ন জনের সঙ্গে কথা বলে নিশ্চিত হয়েছি হাতির আক্রমণে মহিলাটি আহত হয়ে মৃত্যু হয়। এটা সদর থানাকে অবহিত করা হয়। লাশ ময়নাতদন্ত ছাড়া স্বজনদের কাছে স্থানান্তর করার বিষয়ে।”