রিয়াজুল হাসান খোকন : টেকনাফ বাহারছড়ার শামলাপুর উচ্চ বিদ্যালয়ের এক ছাত্র ৩দিন ধরে নিখোঁজ রয়েছে বলে খবর পাওয়া গেছে। উক্ত ছাত্র রিয়াজুল ইসলাম (১৩)। সে শামলাপুর উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র এবং বাহারছড়ার জাহাজপুরা গ্রামের ছৈয়দ হোসেনের পূত্র। এদিকে নিখোঁজ ছাত্রের বাবা জানান স্কুলে ভর্তি ব্যাপারে আমার ছেলেটি অভিমান করে বাড়ি থেকে বের হয়ে তিন যাবত ফিরে আসেনি। সবখানে খোঁজ নিয়েও তার সন্ধান এখনো পাইনি। তার সন্ধান পেতে আমরা এখনো জোর চেষ্টা চালাচ্ছি। এর জন্য আমরা সবার সহযোগিতা কামনা করি।
