টেকনাফ বাহারছড়ায় অ-প-হ-র-ণ করে ৪লাখ টাকা মু-ক্তি-পণ আদায় চক্রের ২সদস্য গ্রেফতার

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ২ years ago

হুমায়ূন রশিদ : টেকনাফ বাহারছড়া তদন্ত কেন্দ্রের পুলিশ অভিযান চালিয়ে অপহরণ করে ৪লাখ টাকা মুক্তিপণ আদায়কারী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে।

সুত্র জানায়,ভিকটিমের তথ্যমতে গত ৫অক্টোবর রাতে টেকনাফ বাহারছড়া তদন্ত কেন্দ্রের উপপুলিশ পরিদর্শক দস্তগীর হোসাইনের নেতৃত্বে একদল পুলিশ শীলখালী এলাকায় অভিযান চালিয়ে মোঃ নুরুন্নবীর পুত্র মোহাম্মদ সোহেলকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে ধৃত সোহেল অপহরণের দায় স্বীকার করে এবং তার সহযোগী শামসুল হুদা দফাদারের পুত্র মোহাম্মদ আব্দুল্লাহ ওরফে ছোট্টুসহ ৯/১০জন জড়িত ছিল বলে জানায়। পরে অভিযান চালিয়ে ছোট্টুকে আটক করা হয়।

উল্লেখ্য,চলতি বছরের গত ২০জুলাই সন্ধ্যা ৭টারদিকে বাহারছড়া ইউপির ঢালাপথ হতে অজ্ঞাত আসামীরা বাহারছড়া শামলাপুর পুরান পাড়ার আইয়ুব আলী ও কোহিনুর আক্তার দম্পতির ছেলে মোহাম্মদ ইয়াছিন (২১) কে অপহরণ করে নিয়ে যায়। ঐদিন রাত ১০টারদিকে অজ্ঞাতনামা আসামীরা ভিকটিম ও তাদের ব্যবহৃত মোবাইল নম্বর হইতে ভিকটিমের বাবার ব্যবহৃত মোবাইল নম্বরে ফোন করে ১০লাখ টাকা মুক্তিপণ দাবী করে এবং না দিলে প্রাণে মারার হুমকি দেয়। পরে ৪লক্ষ টাকা মুক্তিপণ নিয়ে আসামীদের বিরুদ্ধে মামলা না করার হুমকি দেয়। পরে ৫ অক্টোবর বিকালে ভিকটিম ইয়াছিন শীলখালী এলাকায় গেলে অপহরণকারী সোহেলকে চিনতে পেওে নাম-ঠিকানা সংগ্রহ করে পুলিশকে অবগত করলে বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের একটি চৌকস টিম অভিযান চালিয়ে অপহরণকারী চক্রের সদস্য সোহেল ও আব্দুল্লাহ ওরফে ছোট্টুকে গ্রেফতার করতে সক্ষম হয়। অন্যান্য আসামীদের গ্রেফতার অভিযান চলমান আছে।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান,ধৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। ###