বার্তা পরিবেশক : ফার্মাসিউটিক্যালসের প্রতিনিধি দের সংগঠন ফারিয়া এর টেকনাফ উপজেলা শাখা র জরুরী সভা সংঘটন এর সাংগঠনিক সম্পাদক নাছির উল্লাহর সভাপতিত্বে স্থানীয় মেরিন সিটি হসপিটালের নীচে সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন কক্সবাজার জেলা ফারিয়া র প্রধান উপদেষ্টা আবু সুফিয়ান। সভায় পেশাগত সমস্যা নিয়ে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এতে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সংগঠন এর সদস্য ইনসেপ্টার মঞ্জুরুল আলম, বেক্সিমকোর মিনার হোসেন মীম, ইউছুফ আলী,জিসকার ফজলুল হক, পপুলার এর আবসার, তন্ময়, বায়েজিদ, এলকোর মামুন,এসকে+এফ এর মাসুদ আলম, ফার্মাশিয়ার সোহেল রানা এবং রেডিয়েন্ট এর রনি মাহমুদ প্রমুখ।
