টেকনাফে পৃথক অভিযানে ই*য়া*বা ও ফে*ন্সি*ডেলসহ মা*দ*ক কারবারী ৩নারী-পুরুষ গ্রেফতার : পলাতক-১

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ২ years ago

হুমায়ূন রশিদ : কক্সবাজার র‌্যাব-১৫ এর আওতাধীন বিভিন্ন ক্যাম্পে দায়িত্বরত জওয়ানেরা টেকনাফে পৃথক অভিযান চালিয়ে ইয়াবা ও ফেন্সিডেলসহ ৩জন নারী-পুরুষ মাদক কারবারীকে গ্রেফতার করেছে। এই ঘটনায় আরো ১জনকে পলাতক আসামী করা হয়েছে।

সুত্র জানায়, ১৬অক্টোবর সকাল পৌনে ১০টারদিকে কক্সবাজার র‌্যাব-১৫ এর (সিপিসি-২) হোয়াইক্যং ক্যাম্পের চৌকষ একটি আভিযানিক দল হোয়াইক্যং মাঝেরপাড়ায় কতিপয় ব্যক্তি মাদক বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থানের গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযানে যায়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে স্থানীয় আলী হোসেন-রহিমা খাতুন দম্পতির ছেলে সৈয়দ নূর (৩৫) কে ১টি প্লাস্টিকের ব্যাগসহ গ্রেফতার করলেও তার অপর এক সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়। পরে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটক ব্যক্তির দেহ তল্লাশী করে তার ডান হাতে থাকা প্লাষ্টিকের ব্যাগ হতে ২হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এছাড়া গত ১৫অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টারদিকে কক্সবাজার র‌্যাব-১৫ এর (সিপিসি-১), টেকনাফ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল টেকনাফ সদর ইউপির শিলবুনিয়া পাড়ায় একটি মাদ্রাসার সামনের রাস্তার উপর ইয়াবা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থানের গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে যায়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালানোর চেষ্টাকালে টেকনাফ কলেজ পাড়ার আজিজুর রহমান-সাজিদা বেগম দম্পতির ছেলে আশ্রাফ আলী (১৯) কে আটক করতে সক্ষম হলেও অপর একজন পালিয়ে যেতে সক্ষম হয়। পরে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটক ব্যক্তির দেহ তল্লাশী করে ৩হাজার ২শ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

অপরদিকে ১৫অক্টোবর রাত পৌনে ১০টারদিকে কক্সবাজার র‌্যাব-১৫ এর (সিপিএসসি) ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ সদর ইউপির ছোট হাবিব পাড়ায় হাছনের চায়ের দোকানের সামনে মাদক বিরোধী অভিযানে যায়। এসময় র‌্যাবের আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে পলায়নের চেষ্টাকালে একটি শপিং ব্যাগসহ নাইট্যং পাড়ার বশির আহমদের স্ত্রী হাসিনা বেগম (৩৫) কে গ্রেফতার করতে সক্ষম হয়। পরে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক গ্রেফতারকৃত মহিলার দেহ তল্লাশী করে তার হেফাজতে থাকা শপিং ব্যাগের ভিতর হতে ২৫বোতল ফেন্সিডেল উদ্ধার করা হয়।

কক্সবাজার র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল এন্ড মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান (পিপিএম) সেবা জানান,পৃথক অভিযানে উদ্ধারকৃত মাদকসহ গ্রেফতারকৃত এবং পলাতক মাদক কারবারীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লিখিত এজাহার দাখিলের পর পৃথকভাবে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে। ###