টেকনাফ ফারিয়ার বার্ষিক ফ্যামিলি ডে ২০২১ উৎযাপন

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

প্রেস বিজ্ঞপ্তি :
ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেনটেটিভ এসোসিয়েশন ফারিয়া টেকনাফ শাখার উদ্যোগে সংগঠন এর সদস্যদের পারিবারিক মিলনমেলা ” ফ্যামিলি ডে ” উৎযাপিত হলো ১৮ ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার টেকনাফ জাহাজপুরা গর্জন বাগান পিকনিক স্পটে । শতাধিক প্রতিনিধিদের পরিবার পরিজন নিয়ে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে বিভিন্ন ইভেন্ট সম্পন্ন করা হল। পিকনিক প্রধান মিরাস উদ্দিন এর তত্ত্বাবধানে টেকনাফ ফারিয়া র সভাপতি নুরুল ইসলাম এর উদ্বোধনী বক্তৃতার মাধ্যমে কর্মসূচি শুরু হয়েছে। সিনিয়র সহসভাপতি সরোয়ার কামাল ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত ফ্যামিলি ডে অনুষ্ঠানে বাংলাদেশ কেন্দ্রীয় ফারিয়ার ১ম সহসভাপতি আবু সুফিয়ান, কেন্দ্রীয় সহ- সাধারণ সম্পাদক ও কক্সবাজার জেলা ফারিয়া র সভাপতি রফিকুল ইসলাম, টেকনাফ ফারিয়ার সহসভাপতি আজিম উদ্দিন, সহসাধারণ সম্পাদক কামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক নাজমুল ইসলাম , অর্থ সম্পাদক সলিম উল্লাহ, প্রচার সম্পাদক সোহেল রানা, সদস্য মোহাম্মদ ইউছুফ, সদস্য কামাল হোসেন প্রমুখ বক্তৃতা করেন । অন্যদিকে সাবেক সাংগঠনিক সম্পাদক নাচির উল্লাহ মাঠ থেকে বাশিতে ফু দিয়ে বাচ্চাদের মাঠে ডাকেন। শুরু হয় বাচ্চাদের কবিতা ও ছড়া আবৃতি। এতে বিভিন্ন বয়সের প্রতিযোগীরা স্বতস্ফুর্ত ভাবে অংশ নিয়ে খেলার মাঠকে প্রানবন্ত করে তোলে। পরপরই শুরু হয় পুরুষদের ক্রিকেট, ফুটবল, মোটরসাইকেল রেস, ফুটবল জাম্প, ও মহিলাদের বালিশ খেলা। সকলের অংশগ্রহনে জমে উঠে খেলাধুলা পর্বটি। এই পর্ব পরিচালনায় আরও যারা সহযোগিতা করেছেন কার্যকরী সদস্য মোহাম্মদ ইউছুফ । .পরে র‍্যফল ড্র অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ কেন্দ্রীয় ফারিয়ার ১ম সহসভাপতি আবু সুফিয়ান । সন্ধ্যায় পুরস্কার বিতরণ । আগামী ফ্যামিলি ডে এর আগাম নিমন্ত্রনের মধ্য দিয়ে শেষ হয়ে যায় টেকনাফ ফারিয়ার বিগত বছরের মধ্যে সবচেয়ে আকর্ষনীয় এবং প্রানবন্ত ফ্যামিলি ডে ।