ঈদগাঁওতে ইয়াবাসহ ২ মাদক কারবারী আটক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

এনএইচ আলম : কক্সবাজারের ঈদগাঁওতে ফ্ল্যাট বাসায় অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই মাদক কারবারীকে আটক করেছে কক্সবাজার মাদকদ্রব্য অধিদপ্তর (ডিএনসি)।

গত ১৮ আগস্ট রাত ১১ টায় গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঈদগাঁও বাজার ডিসি রোডস্থ ছগির ম্যানসনের ৩য় তলায় মোহাম্মদ আবুল কালামের ভাড়া ফ্ল্যাটে অভিযান চালিয়ে ৯হাজার ৫শ পিস ইয়াবাসহ ঈদগাঁও তদন্ত কেন্দ্র পুলিশের সহায়তা দরগাহ পাড়ার মৃত আব্দু শুক্কুরের পুত্র মোহাম্মদ আবুল কালাম (৪২) এবং তার সহযোগী জনৈক মাহমুদুল করিম (২৪) কে আটক করে।

এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক চাঁন মিয়া বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬ (১) সারণীর ১০ (গ) ও ৪১ ধারায় কক্সবাজার সদর মডেল থানায় নিয়মিত মামলা দায়েরের পর জব্দকৃত ইয়াবাসহ ধৃতদের সোর্পদ করা হয়েছে।