টেকনাফ পৌর যুবলীগের ৩নং ওয়ার্ড কর্মী সমাবেশ সম্পন্ন ; পৌর যুবলীগের নবনির্বাচিত সভাপতি ও সাঃ সম্পাদক সংবর্ধিত

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ৩ years ago

প্রেস বিজ্ঞপ্তি:-বাংলাদেশ আওয়ামী যুবলীগ, টেকনাফ পৌর শাখার আওতাধীন ৩নং ওয়ার্ডের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
329425925 1146603376009610 6003083667732002527 n TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
২৫শে ফেব্রুয়ারী (শনিবার) বিকাল ৩টার সময় স্থানীয় কে.কে পাড়ার রাশিয়ান ফিশারী মাঠে ৩নং ওয়ার্ড যুবলীগের সভাপতি সামির কায়সারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুবের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মী সমাবেশে সংবর্ধিত অতিথির গুরুত্বপূর্ণ বক্তব্যে টেকনাফ পৌর যুবলীগের নবনির্বাচিত সভাপতি রেজাউল করিম ধইল্যা বলেন- পরিচ্ছন্ন, মেধাবী, পরিশ্রমী ও বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত স্বাধীনতার স্বপক্ষের যুবকদের তৃণমূল পর্যায় থেকে সুসংগঠিত ও শক্তিশালী করে টেকনাফ পৌর যুবলীগকে স্মার্ট যুবলীগে রূপান্তর করা হবে। এসময় তিনি উপস্থিত নেতাকর্মীদের দেশের চলমান উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে দেশরত্ন শেখ হাসিনার ভ্যানগার্ড হিসেবে জনকল্যাণমূলক কাজে নিজেদের সম্পৃক্ত হওয়ার আহবান জানান।
332496407 3297622440550946 6997390892595515641 n TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
সংবর্ধিত অতিথির সাংগঠনিক দিকনির্দেশনামূলক বক্তব্যে টেকনাফ পৌর যুবলীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল্লাহ বলেন- আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশরত্ন শেখ হাসিনাকে পুনরায় রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত করার জন্য টেকনাফ পৌর যুবলীগকে ওয়ার্ড পর্যায় থেকে নতুনভাবে ঢেলে সাজানো হবে। তিনি টেকনাফ পৌর যুবলীগকে ওয়ার্ড পর্যায় থেকে ঢেলে সাজাতে গিয়ে সাবেক ছাত্রলীগের পরিক্ষিত নেতাকর্মী, দক্ষ, সুশিক্ষিত, মেধাবী, পরিশ্রমী ও আওয়ামী পরিবারের সন্তানদের মূল্যায়ন করবেন বলে উপস্থিত নেতাকর্মীদের আশ্বস্ত করেন। এসময় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন- টেকনাফ উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক আবদুল মতিন ডালিম, পৌর যুবলীগ নেতা নুরুল আলম, ২নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আবদুল আজিজ (আব্দু), ১নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ওবাইদুর রহমান প্রমুখ।
333591172 583271487017040 5061314761663989920 n TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
কর্মী সমাবেশের শুরুতে টেকনাফ পৌর যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অধিবেশনে কাউন্সিলরদের প্রত্যেক্ষ ভোটে নির্বাচিত সভাপতি রেজাউল করিম ধইল্যা ও নির্বাচিত সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল্লাহকে ৩নং ওয়ার্ড যুবলীগের নেতাকর্মীরা ফুলেল তোড়া দিয়ে বরণ করে নেন এবং সংবর্ধনা দিয়ে সম্মানিত করেন।