হুমায়ুন রশিদ : টেকনাফে র্যাব ও কোস্টগার্ড সদস্যরা যৌথভাবে অভিযান চালিয়ে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
র্যাব সুত্র জানায়, ২৩অক্টোবর (বুধবার) ভোর সোয়া ৪টায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫,(সিপিসি-১) টেকনাফ ক্যাম্প এবং কোস্টগার্ড টেকনাফ ষ্টেশনের একটি যৌথ চৌকষ আভিযানিক দল নতুন পল্লান পাড়ায় মোঃ হোছনের বসত-ঘরে তল্লাশী করে ২০হাজার পিস ইয়াবাসহ শাহপরীর দ্বীপ কোনার পাড়ার মোঃ হোছনের পুত্র ইয়াকুব (৩০) কে আটক করে।
র্যাব জানিয়েছে মাদকসহ আটক ইয়াকুব আত্নসমর্পণকারী ইয়াবা গডফাদার (৬৪নং) মোঃ ছিদ্দিকের সহযোগী হয়ে এখনো এই অপকর্ম চালিয়ে আসছে ।
এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে ধৃত ইয়াকুব একজন পেশাদার নোহা চালক।
আটক ইয়াকুবের বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদক আইনে মামলা দায়েরের পর টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে বলে র্যাব-১৫, (সিপিসি-১) টেকনাফ ক্যাম্প কমান্ডার লেঃ মির্জা শাহেদ মাহতাব (এক্স,পিপিএম,বিএন) সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেন।
