টেকনাফ পৌর প্যানেল মেয়র ও সাংবাদিক আব্দুল্লাহ মনিরের পিতার ইন্তেকাল ; বাদে জুমা জানাজা

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

বিশেষ প্রতিবেদক : টেকনাফ পৌরসভার প্যানেল মেয়র ও সাংবাদিক আব্দুল্লাহ মনিরের পিতা এবং সদর ইউপির সাবেক মেম্বার হাজী আবুল কালাম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। বাদে জুমা কেন্দ্রীয় গোরস্থানে দাফন করা হবে। এই প্রবীণ মুরুব্বীর মৃত্যুতে বিভিন্ন মহল শোক প্রকাশ করেছেন।
পারিবারিক সুত্র জানায়,৪জুন ভোররাত ৩টা ১০মিনিটে কক্সবাজার সদর হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় টেকনাফ পৌর এলাকার মৃত মোখলেছুর রহমানের পুত্র, সদর ইউপির সাবেক মেম্বার ও টেকনাফ পৌরসভার প্যানেল মেয়র-২ এবং সাংবাদিক মোহাম্মদ আব্দুল্লাহ মনিরের শ্রদ্ধাভাজন পিতা হাজী আবুল কালাম (৬৫) ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগ, এ্যাজমা, ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভোগছিলেন। গতরাতে তিনি হঠাৎ অসুস্থতা অনুভব করলে চিকিৎসার জন্য দ্রæত কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ^াস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ৫ মেয়ে, নাত-নাতনী, আতœীয়-স্বজন ও শুভাকাংখী রেখে গেছেন।
আজ বাদে জুমা টেকনাফ ঈদগাহ ময়দানের কেন্দ্রীয় গোরস্থানে জানাজা শেষে চির নিদ্রায় শায়িত করা হবে।
এদিকে প্রিয় সহকর্মী আব্দুল্লাহ মনিরের শ্রদ্ধাভাজন পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন টেকনাফ প্রেসক্লাবসহ বিভিন্ন সাংবাদিক, সামাজিক ও ক্রীড়া সংগঠন, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা এবং সুশীল সমাজের নেতৃবৃন্দ। ###