সাদ্দাম হোসাইন : টেকনাফ মডেল থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ইয়াবা ও বিয়ারসহ দুইজন মাদক কারবারীকে গ্রেফতার করেছে।
সুত্র জানায়,২রা জুলাই রাত প্রথম প্রহরের দিকে টেকনাফ মডেল থানার এসআই আব্দুল্লাহ আল ফারুকের নেতৃত্বে বিশেষ একদল ফোর্স নিয়ে সদর ইউনিয়নের উত্তর লম্বরী মোজাহার মিয়ার বসত-বাড়িতে তল্লাশী অভিযান চালিয়ে ৫হাজার পিস ইয়াবাসহ বাড়ির মালিক মৃত আব্দুল খালেকের পুত্র মোজাহার মিয়া ওরফে মোজাহার (৩৮) কে গ্রেফতার করে।
অপরদিকে রাত পৌনে ১টারদিকে হোয়াইক্যং ফাঁড়ির আইসি জায়েদ হাসান সর্ঙ্গীয় ফোর্স নিয়ে হোয়াইক্যং বালুখালী পাড়ার জনৈক মোস্তাক আহমদের বাড়ির সামনে হতে ৩৩ক্যান বিয়ারসহ উখিয়া উপজেলার কুতুপালং ধলিয়ার ঘোনা গ্রামের মোঃ আজিজুল হকের পুত্র রহিম উল্লাহ (২২) কে গ্রেফতার করে।
টেকনাফ মডেল থানার অফিসার্স ইনচার্জ মোঃ হাফিজুর রহমান জানান,ইয়াবা ও বিয়ারসহ আটক মাদক কারবারীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত মাদকসহ আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে। ###
