হোয়াইক্যং ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত : ওয়ার্ড সম্মেলনের সূচী নির্ধারণ

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

বার্তা পরিবেশক : হোয়াইক্যং ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। এতে তৃণমূল পর্যায়ের ৯টি ওয়ার্ডের সম্মেলনের সময়সূচী নির্ধারণ করা হয়েছে।
৬ নভেম্বর বিকাল ৪টায় হোয়াইক্যং বাজারের প্রিতম প্লাজায় হোয়াইক্যং ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক হারুন অর রশিদ সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সিনিয়র যুগ্নআহবায়ক মাষ্টার ফরিদুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সাংসদ ও টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মোহাম্মদ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের প্রভাবশালী সদস্য রশিদ আহমদ,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুল বশর, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি গোলাম সোবহান, যুগ্নসাধারণ সম্পাদক সেলিম সিকদার, মাহবুব মোরশেদ। এছাড়া উপস্থিত ছিলেন আহবায়ক কমিটির নেতৃবৃন্দ এবং প্রতিটি ওয়ার্ডের সভাপতি-সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।
বর্ধিত সভায় হোয়াইক্যং ইউনিয়নের তৃণমূল পর্যায়ে প্রতিটি ওয়ার্ড সম্মেলন সম্পন্ন করার পর হোয়াইক্যং ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্ত অনুসারে আগামী ৯ নভেম্বর সকাল ১০ টায় ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন পশ্চিম মহেশখালীয়া পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, বিকাল ২টায় ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন দারুত তাওহীদ বালিকা মাদ্রাসায় অনুষ্ঠিত হবে। এছাড়া অবশিষ্ট ওয়ার্ড সমুহের সম্মেলন নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে।