টেকনাফ পৌরসভার প্রবেশদ্বার উঠনিতে জরুরী ভিত্তিতে স্ট্রীট লাইটিং ব্যবস্থা বর্ধিতকরণ দরকার

লেখক: টেকনাফ টুডে ডেস্ক :
প্রকাশ: ১ বছর আগে

মাহবুব নেওয়াজ মুন্না ::: টেকনাফ শহরের প্রবেশদ্বার পাহাড়ি উঁচুনিচু ও ঢালু মহাসড়কের উঠনি অংশে জরুরী ভিত্তিতে স্ট্রীট লাইট স্থাপন দরকার। পৌর এলাকার এই অংশটিতে বর্তমানে রাতে স্ট্রীট লাইট না থাকায় যানবাহনগুলো মারাত্মক ঝুঁকি নিয়ে চলাচল করে।

ইতিপূর্বে এই জায়গায় বহু দুর্ঘটনা ঘটে অনেক হতাহত হয়েছিল। অনেক যানবাহন নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের খাতে পড়ে গিয়েছিল যার ক্ষতি এখনো অপূরনীয়।

অতীতের হতাহত ও বর্তমানের ঝুঁকিপূর্ণতা বিবেচনাপূর্বক টেকনাফ পৌরসভা কর্তৃক চলমান রাত্রীকালীন স্ট্রীট লাইটিং ব্যবস্থা উঠনি পর্যন্ত বর্ধিত করলে যানবাহন চলাচলের ঝুঁকি অনেকাংশে কমে আসবে বলে আশা করি।

অনতিবিলম্বে টেকনাফ পৌরসভা কর্তৃক উঠনি অংশে স্ট্রীট লাইটিং ব্যবস্থা বর্ধিতকরণের কাজ বাস্তবায়নের জন্য একান্ত অনুরোধ রইল।