কক্সবাজার প্রতিনিধি।
কক্সবাজারের টেকনাফে অস্ত্র ও ইয়াবাসহ ৪ সন্ত্রাসীকে আটক করেছে র্যাব-১৫। এসময় তাদের কাছ থেকে ২টি একনলা বন্দুক, দুই রাউন্ড তাজা কার্তুজ, চাকু ও ইয়াবা উদ্ধার করা হয়।
রোববার (৯ জানুয়ারি) বিকেলে কক্সবাজার র্যাব- ১৫ উপ অধিনায়ক তানবীর হাসান জানান, শনিবার (০৮ জানুয়ারি) রাতে টেকনাফের হ্নীলা ইউনিয়নের একটি চিংড়ি ঘের থেকে তাদের আটক করা হয়। আটকরা হচ্ছে হত্যা, অস্ত্র ও মাদক সহ ১১ মামলার আসামী বদি আলম প্রকাশ বদাইয়া, মোঃ দেলোয়ার হোসেন ভেটো, মোঃ ইউসুফ মিয়া ও মোঃ আব্দুর রহমান।
তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে র্যাব- ১৫ এর আভিযানিক দল জানতে পারে কয়েকজন অস্ত্রধারী মাদক ব্যবসায়ী টেকনাফের হ্নীলা ইউনিয়নের মাছের ঘেরের একটি টং ঘরে অবস্থান করে মাদক সেবন করছে। এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদক ও অস্ত্র উদ্ধার করা হয়।

জব্দ অস্ত্র ও মাদকের মধ্যে রয়েছে ২ টি এক নলা বন্দুক, ২ রাউন্ড তাজা কার্তুজ , ০৭ রাউন্ড খালি খোসা, ১ টি চাপাতি, ১ টি রামদা, ১ টি ড্যাগার, ২ টি চাকু ,
১০,হাজার পিস ইয়াবা ইয়াবা সেবনের সরঞ্জাম, বিদেশী মদ ও ইয়াবা বিক্রির নগদ ৩৭ হাজার ৬৬০ টাকা ।
