টেকনাফ টুডে ডেস্ক :
টেকনাফ পৌরসভার বাসষ্টেশন আবাসিক হোটেল রাজমহল থেকে ১০ পতিতাসহ ৬ খদ্দের আটক করেছে পুলিশ।
৫ মে রবিবার ২ টার দিকে হোটেল রাজ মহলের বিভিন্ন রুমে টেকনাফ মডেল থানার ওসি তদন্ত এবিএমএস দোহার নেতৃত্বে একদল পুলিশ অভিযান পরিচালনা করে ১৬ জনকে আটক করে থানায় নিয়ে আসে।
অভিযোগ রয়েছে টেকনাফের কয়েকটি আবাসিক হোটেলে রোহিঙ্গা নারীদের নিয়ে দেহ ব্যবসা চালিয়ে আসছে একটি চক্র। রোহিঙ্গা ক্যাম্প হতে অবাধে যাতায়াতের সুযোগে এই রোহিঙ্গা নারীরা প্রতিদিন
সকালে হোটেল গুলোতে অবস্থান নেয় আবার সন্ধায় ক্যাম্পে ফিরে যায়।
এতে ভয়াবহ এইচআইভি/ এইডস রোগ ছড়িয়ে পড়ার ঝুঁকি দেখা দিয়েছে বলে মনে করছেন সচেতন মহল।
