টেকনাফ থানা পুলিশের অভিযানে দুধর্ষ রোহিঙ্গা সন্ত্রাসী দোস মোহাম্মদ আটক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৯ years ago

টেকনাফ প্রতিনিধি।
টেকনাফের নয়াপাড়া রেজিস্ট্রার্ড শরণার্থী ক্যাম্পে অভিযান চালিয়ে দুধর্ষ রোহিঙ্গা সন্ত্রাসী হত্যাসহ বহু মামলার আসামী দোস মোহাম্মদ (৩৫) কে আটক করেছে পুলিশ। রোববার দুপুর আড়াইটার দিকে টেকনাফ থানার উপ-পরিদর্শক আব্দুর রহিম ক্যাম্পের সি ব্লকে দুঃসাহসিক অভিযান চালিয়ে তাকে আটক করেন। এসময় উক্ত সন্ত্রাসীর কাছ থেকে ২ হাজার পিচ ইয়াবা উদ্ধার করা হয়।

সে মিয়ানমারের হাইচ্ছোরাতা এলাকার জমিল আহমদের ছেলে ও নয়াপাড়া রেজি: শরণার্থী ক্যাম্পের সি ব্লকের ৮৩৭ নং শেডের ১নং রুমের বাসিন্দা (এমআরসি নাম্বার-৪৫৯৫০)।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইন উদ্দিন খান জানান, ধৃত সন্ত্রাসীর বিরুদ্ধে টেকনাফ ও উখিয়া থানায় হত্যা, অপহরণ, ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।

সে টেকনাফের নয়াপাড়া ও উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রিক সংঘবদ্ধ অপরাধের সাথে জড়িত রয়েছে বলে পুলিশ জানতে পেরেছে। তাকে নিয়ে অভিযান চলছে বলে জানান তিনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, দোস মোহাম্মদ স্বশস্ত্র রোহিঙ্গা সংগঠন আরএসও অথবা আল একিনের সাথে জড়িত থাকতে পারে।