টেকনাফ কোস্টগার্ডের হাতে ইয়াবাসহ রোহিঙ্গা নারী আটক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

হুমায়ূন রশিদ : টেকনাফে কোস্টগার্ড জওয়ানেরা অভিযান চালিয়ে ইয়াবাসহ লেদা ক্যাম্পের এক রোহিঙ্গা মাদক কারবারী নারীকে আটক করেছে।
সুত্র জানায়, ১৭ জানুয়ারী ভোররাত সাড়ে ৪টারদিকে বাংলাদেশ কোস্টগার্ড পূর্বজোনের টেকনাফ বিসিজি স্টেশনের একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে নাইটংপাড়ায় একটি বাড়িতে অভিযান চালিয়ে ৯হাজার ৫শ পিস ইয়াবাসহ লেদা এলএমএস ২৪নং রোহিঙ্গা ক্যাম্পের বি-বøকের ১৮নং রোমের বাসিন্দা লাল মিয়ার মেয়ে ছানোয়ারা বানু (১৯) কে আটক করে।
কোস্টগার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেঃ শাহ জিয়া এই অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন,আটক নারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদক আইনে মামলা দায়েরের পর টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।