কক্সবাজার বিমানবন্দরের আন্তর্জাতিক মানে উন্নীত করার প্রথম পর্যায়ের কাজ শেষ হবে ২০২৩ সালে

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৪ years ago

কক্সবাজার প্রতিনিধি :

কক্সবাজার বিমানবন্দরের আন্তজার্তিক মানের উন্নীতকরনের প্রথম পযার্য়ের কাজ ২০২৩ সালের জুন মাসে শেষ হবে। এই বিমানবন্দর আন্তর্জাতিক মানের উন্নীতকরন হলে কক্সবাজারের দৃশ্যপট বদলে যাবে। ইতোমধ্যে এই বিমানবন্দরে বিভিন্ন সুযোগ সুবিধা সৃষ্টি করা হয়েছে। জাতীয় সংসদের অনুমিত হিসাব কমিটির সভাপতি আবদুস শহীদ কক্সবাজার বিমানবন্দরে সাংবাদিকদের এ কথা বলেন।

আজ শুক্রবার সকালে জাতীয় সংসদের অনুমিত হিসাব সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি আবদুস শহীদ এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল কক্সবাজার বিমানবন্দর পরিদর্শন করেন। বর্তমানে কক্সবাজার আন্তর্জাতিক মানের উন্নীতকরনের প্রথম পযার্য়ের তৃতীয় দফার কাজ চলছে। তিনি নির্মিত টার্মিনাল ভবন সহ অন্যান্য উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি ঘুরে দেখেন। কথা বলেন সংশ্লিষ্ট কর্মকতার্দের। পরির্দশন শেষে সংসদীয় কমিটি বিমানবন্দরের উন্নয়ন কাজে সন্তোষ প্রকাশ করেন।
Snapshot 25 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
এসময় সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মশার্ল মো. মফিদুর রহমান জানান, আগামী ফেব্রুয়ারি মাসের পর থেকে কক্সবাজার বিমান বন্দরে দিবা রাত্রি বিমান চলাচল শুরু হবে। বর্তমানে বিমানবন্দরের লাইটিং এর কাজ দ্রুত এগিয়ে চলছে।

এসময় কমিটির অন্যান্য সদস্য সাইমুম সরওয়ার কমল সহ বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের কর্মকতার্, স্থানীয় কর্মকতার্রা উপস্থিত ছিলেন।

  • আন্তর্জাতিক
  • কক্সবাজার
  • বিমান বন্দর