টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কেবিন সেবা চালু

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

নুরুল করিম রাসেল : ৫০ শয্যার টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কেবিন সেবা চালু করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) স্বাস্থ্য কমপ্লেক্সের ৩য় তলায় এই কেবিন সেবার উদ্বোধন করা হয়।

টেকনাফ পৌর মেয়র মোহাম্মদ ইসলাম ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি)প্রনয় চাকমা অতিথি হিসাবে উপস্থিত থেকে এসময় ফিতা কেটে কেবিন সেবার উদ্বোধন করেন।

উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা সুমন বড়ুয়া, ডা. এনামুল হক, পৌর আওয়ামীলীগ সাধারন সম্পাদক মো. আলম বাহাদুর সহ হাসপাতালের চিকিৎসক-নার্সসহ সংশ্লিষ্টরা এসময় উপস্থিত ছিলেন।

ডা. সুমন বড়ুয়া জানান, হাসপাতালে আগে থেকেই ৩টি কেবিন ছিল। তবে তা ব্যবহারের উপযোগী ছিল না। কেবিন গুলো সংস্কার করে ব্যবহারের উপযোগী করে উদ্বোধন করা হয়েছে। রেডক্রিসেন্টের সহায়তা ও পৌর মেয়রের বারবার তাগাদার ফলে কেবিন সমুহ চালু করা সম্ভব হয়েছে বলে জানান তিনি। ৩টি কেবিনের মধ্যে মুক্তিযুদ্ধাদের জন্য ১টি কেবিন সংরক্ষিত থাকবে, বাকি ২টি কেবিন সর্বসাধারনের জন্য উম্মুক্ত থাকবে বলেও জানান তিনি।

বর্তমানে হাসপাতালে ৮জন চিকিৎসক ও ২২ জন নার্স কর্মরত রয়েছেন বলেও জানান তিনি।

প্রসঙ্গত ২০১০ সালে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ৫০ শয্যায় উন্নীত করা হয়েছিল।