টেকনাফ উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস পালিত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

টেকনাফ টুডে ডটকম :

টেকনাফ উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে দিনভর নানা কর্মসূচী পালিত হয়েছে।

কর্মসূচীর মধ্যে ছিল দিবসের শুরুতে শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলী নিবেদন।

পরে আদর্শ কেজি মাঠে জাতীয় পতাকা উত্তোলন।  প্যারেড ও সালাম গ্রহন।   বিভিন্ন বিদালয়ের ছাত্রছাত্রীদের অংশগ্রহনে নানা প্রতিযোগীতার মধ্য দিয়ে দিবসটি বণিল হয়ে উঠে।

এতে জাতীর বীর সন্তান মুক্তিযুদ্ধা ও শহীদ পরিবারের প্রতি ফুলেল শুভেচ্ছা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

পরে প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদানের মধ্য দিয়ে সকালের অনুষ্ঠান শেষ হয়।

দুপুরে হাসপাতাল ও এতিম খানায় উন্নত খাবার পরিবেশন করা হয়।

বিকালে একি মাঠে ফুটবল প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।  এতে উপজেলা কমপ্লেক্স বনাম পৌরসভা একাদশের মধ্যে উপভোগ্য ফুটবল ম্যাচ দর্শকদের আনন্দ দেয়।

সন্ধায় শহীদ মিনারে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল হাসান. উপজেলা সহকারী কমিশনার (ভুমি) প্রনয় চাকমা, মডেল থানার ওসি প্রদিব কুমার দাস, পৌর মেয়র হাজী মো. ইসলাম, মুক্তিযুদ্ধা আইয়ুব বাঙ্গালী, জহির আহমদ, উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা. সুমন বড়ুয়া, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এতে উপস্থিত ছিলেন।  বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-ছাত্রছাত্রী-অভিভাবক, বিভিন্ন শ্রেনী পেশার মানুষ বিজয় দিবসের অনুষ্ঠান উপভোগ করেন।

এছাড়া বিজয় দিবস উপলক্ষ্যে উপজেলা পরিষদ কমপ্লেক্স সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সাজ সজ্জায় বণিল হয়ে উঠে বিজয় দিবস। উপজেলা প্রশাসনের এ উদ্যোগ সকলের প্রশংসা কুড়িয়েছে।