টেকনাফ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান পদে উপনির্বাচন ; আবুল হোছাইন হেলালীর দোয়া কামনা

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

বার্তা পরিবেশক : টেকনাফ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা ফেরদৌস আহমদ জমিরীর মৃত্যুতে শূণ্য হয়ে পড়া পদে উপনির্বাচন ঘোষণা করেছে সরকার। সংশ্লিষ্ট দপ্তরের রিটার্নিং কর্মকর্তাদের নিকট প্রেরিত চিঠির সুত্রধরে এই তথ্য নিশ্চিত করেছেন। এরই প্রেক্ষিতে টেকনাফ উপজেলার প্রত্যন্ত এলাকায় ভাইস চেয়ারম্যান পদে উপনির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে।
এই পদের প্রার্থী হিসেবে সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী, শিক্ষক ও কবি আবুল হোছাইন হেলালী আবারো প্রতিদ্বন্দিতা করার জন্য শারীরিক ও মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করেছেন। এই ব্যাপারে তিনি টেকনাফ উপজেলার সর্বস্তরের জনসাধারণের আন্তরিক সমর্থন ও দোয়া কামনা করছেন।