টেকনাফ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে হাফেজ নুরুল হকের মনোনয়ন ফরম সংগ্রহ

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

আসন্ন টেকনাফ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দীতা করতে মনোয়ন ফরম সংগ্রহ করেছেন হাফেজ নুরুল হক। ১৮ ফেব্রুয়ারী সোমবার দুপুরে টেকনাফ উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে উক্ত মনোনয়ন ফরম সংগ্রহ করেন। পরে উপজেলা নির্বাচন কর্মকর্তার সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এসময় উপস্থিত ছিলেন, হাফেজ মাওঃ মোক্তার হোসাইন, হাফেজ মো. ইসমাইল গফ্ফারী, হাফেজ ছৈয়দ হোসাইন, মাওঃ ফরিদুল আলম, হাফেজ শামসুল ইসলাম প্রমুখ। তিনি সকলের দোয়া ও সমর্থন কামনা করেছেন ।