টেকনাফ উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে ৩৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

জিয়াবুল হক, টেকনাফ :
সারা দেশে ন্যায় টেকনাফ উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে ৩৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। ১লা জানুয়ারী বুধবার দুপুর ১২ টার দিকে পৌরসভা ডাক বাংলো সড়ক মাহম্মদ কমপ্লেক্স নিজ তলায় টেকনাফ উপজেলা জাতীয় পার্টির অর্থ সম্পাদক মমতাজ আহম্মদের সভাপতিত্বে ও উপজেলা সহ-ছাত্র বিষয়ক সম্পাদক রহমত উল্লাহ এর সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক (ভার) সাংবাদিক জিয়াবুল হক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মমতাজ সওদাগর। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শাহপরীরদ্বীপ সাংগঠনিক ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি নুর মোহাম্মদ, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, উপজেলা জাতীয় পার্টির ধর্ম বিষয়ক সম্পাদক মৌলভী মো. ইলিয়াছ, উপজেলা জাপা নেতা সৈওকত আলী, শাহপরীরদ্বীপ সাংগঠনিক ইউনিয়ন জাতীয় ছাত্র সমাজের সভাপতি ওয়ারেজ আলী সিকদার, টেকনাফ সদর ইউনিয়ন জাতীয় পার্টির যুগ্ন সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, জাপা নেতা সাদেক হোসেন, আবদুল হাইয়ের, জাবেদ প্রমুখ। উক্ত আলোচনা সভা শুরুতে উপজেলা জাতীয় পার্টির ধর্ম বিষয়ক সম্পাদক মৌলভী মো. ইলিয়াছের কোরআন তেলেওয়াত মধ্য দিয়ে ৩৪ তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কেটে সভা উদযাপন করা হয়।