উখিয়া-টেকনাফের ক্যাম্প ইনচার্জদের নিয়ে মানব পাচার বিষয়ক সভা অনুষ্ঠিত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

প্রেস বিজ্ঞপ্তি :
বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবি সমিতির উদ্যোগে আই ও এম এর আর্থিক সহায়তায় ইনিশিয়েটিভ টু রেসপন্স সার্ভিসেস ফর ভিকটিম অব ট্রাফিকিং প্রকল্পের আওতায় উখিয়া ও টেকনাফের ক্যাম্প ইন-চার্জদের নিয়ে গত ৫ ফেব্রুয়ারী কক্সবাজার ইউনি রিসোর্ট মিলনায়তনে মানব পাঁচার প্রতিরোধ শীর্ষক একটি সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবি সমিতির পরিচালক তৌহিদা খন্দকার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ আবুল কালাম এনডিসি।

বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান, আই ও এম এর এমি নুর্মিলা ও মাইকেল মন্ডল প্রমূখ।
cccccc TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
অনুষ্ঠানে ২০ জন ক্যাম্প ইন-চার্জ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রকল্পের কো-অর্ডিনেটর হানিফ মাহমুদ প্রকল্পের কার্যক্রম সম্পর্কে উপস্থাপন করেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন-রোহিঙ্গা ক্যাম্প ও কক্সবাজার অঞ্চলের জন্য মানব পাঁচার অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু। মানব পাঁচার রোধে ক্যাম্প ইন-চার্জদের স্ব স্ব ক্যাম্পে নজরদারি বাড়ানোর পাশাপাশি বিভিন্ন কৌশল গ্রহণের নির্দেশনা প্রদান করেন এবং মানব পাঁচাররোধে বিভিন্ন পেশার মানুষকে এগিয়ে আসার আহবান জানান। অংশগ্রহণকারি ক্যাম্প ইনচার্জবৃন্দ পাঁচাররোধে কার্যকর ভূমিকা রাখার দ্বীপ্ত প্রত্যয় ব্যক্ত করেন।

সভাপতির বক্তব্যে তৌহিদা খন্দকার বলেন- বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবি সমিতি প্রায় তিন যুগ ধরে মানব পাঁচার নিয়ে কাজ করে আসছে। দীর্ঘ দিনের এই অভিজ্ঞতার আলোকে কক্সবাজার অঞ্চল তথা সারা দেশে পাঁচাররোধে প্রত্যাশিত ভূমিকা রাখতে সক্ষম। এ ব্যাপারে তিনি শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার ও ক্যাম্প ইনচার্জগণের সহযোগিতা চান।