টেকনাফ উপজেলা ছাত্রশিবিরের বর্ণাঢ্য ক্রিকেট ফাইনালে চ্যাম্পিয়ন হ্নীলা ইউনিয়ন

লেখক: মুহাম্মদ রেজাউল করিম, টেকনাফ
প্রকাশ: ১ বছর আগে

বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের টেকনাফ উপজেলা আন্তঃইউনিয়ন উপশাখা ক্রিকেট টুর্ণামেন্ট ‘২৪ এর ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ ডিসেম্বর) দুপুর ২ টায় রঙ্গিখালি দারুল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসার মাঠে বর্ণাঢ্য  ফাইনালে বাহারছড়া ইউনিয়ন ছাত্রশিবিরকে হারিয়ে টেকনাফ উপজেলা চ্যাম্পিয়ন হয় হ্নীলা ইউনিয়ন ছাত্রশিবির। উল্লেখ্য ১৪ নভেম্বর থেকে খেলা শুরু হয় এতে টেকনাফ উপজেলার ছয়টি ইউনিয়ন খেলায় অংশগ্রহণ করে।
টেকনাফ উপজেলা শিবিরের সভাপতি তারেক রহমানের সভাপতিত্ব করে ও সেক্রেটারি মোস্তফা জামাল মানসিকের সঞ্চলনায় পুরস্কার বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য সাইদুল ইসলাম, প্রধান মেহমান ছিলেন বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের সাবেক ক্রিড়া সম্পাদক, সরওয়ার কামাল সিকদার, বিশেষ অতিথি ছিলেন সাবেক জেলা সভাপতি রবিউল আলম, কক্সবাজার জেলা সেক্রেটারি মীর মুহাম্মদ আবু তালহা, অতিথি ছিলেন সাবেক টেকনাফ উপজেলা সভাপতি সাদ্দাম হোসাইন, সাবেক সভাপতি মোক্তার হোসেন সোহেলসহ সাবেক ও বর্তমান উপজেলা নেতৃবৃন্দসহ ক্রিড়ামোদী দর্শকদের উপস্থিতিতে উৎসবমুখর বর্ণাঢ্য ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষ হয়।