ইয়াবা ডন সাইফুলের ২ ভাই কথিত সাংবাদিক ইয়াবা ও অস্ত্রসহ আটক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

বিশেষ প্রতিবেদক :

ইয়াবা কিং হাজী সাইফুল করিমের দুই সহোদর রাশেদুল করিম ও মাহাবুবুল করিম বিপুল পরিমান ইয়াবা, অস্ত্র সহ আটক করেছে টেকনাফ থানা পুলিশ। শুক্রবার রাত সাড়ে ৯ টার দিকে তাদেরকে আটক করা হয়।

টেকনাফ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি প্রদীপ কুমার দাশ বিষয়টি নিশ্চিত বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর নিয়ে শিলবনীয়া পাড়া মোহাম্মদ হানিফের বাড়িতে অভিযান চালায়। ওই সময় ইয়াবা ডন সাইফুল করিমের ভাই মাহমুদুল করিম ও রাশেদুল করিমকে আটক করা হয়।
ওই সময় তাদের কাছ থেকে বিপুল পরিমান ইয়াবা ও অস্ত্র উদ্ধার করা হয়।

ইয়াবা ডন সাইফুল করিম মাদক বিরোধী সাড়াশি অভিযান শুরু হলে আত্নগোপনে চলে যান।
এদিকে দীর্ঘদিন পর হলে ইয়াবা ডন সাইফুল করিমের দুই সহোদরকে আটক করায় টেকনাফ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে সাধুবাদ জানিয়েছেন জেলাবাসি।
এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, সাংবাদিকতার আড়ালে সাইফুলের ইয়াবা ব্যবসায় সহযোগীতা করতো দুই ভাই।
এদের মধ্যে রাশেদুল করিম টেকনাফ বার্তা ২৪ ডটকম একটি অনলাইন পোর্টালের সম্পাদক ও টেকনাফ সাংবাদিক ইউনিটির যুগ্ন সম্পাদক ছিল রাশেদ। পাশাপাশি এনজিও সংস্থার চাকুরে ছিল। অপরদিকে মাহবুব ওয়ান নিউজ বিডি নামে অপর একটি পোর্টালের সম্পাদক ও প্রকাশক।