বার্তা পরিবেশক : গত ৩০ নভেম্বর, ১৪, ১৮ ও ২০ডিসেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুকে) ভূঁয়া একাউন্ট“ মাদকমুক্ত টেকনাফ চাই” আইডি হতে আমার বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্র হিসেবে মাদক সম্পৃক্ততার অভিযোগ এনে বানোয়াট,ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার চালানো হচ্ছে। এই বিষয়ে আমার দল এবং আইন প্রয়োগকারী সংস্থার অবগতির জন্য কিছু কথা তুলে ধরলাম।
আমি টেকনাফ উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক এবং হোয়াইক্যং ইউনিয়নের স্বচ্ছ ও পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে ছাত্র এবং যুব সমাজের নিকট সুপরিচিত রয়েছি। গত নির্বাচনে আমি হোয়াইক্যং ইউনিয়নের ৬নং ওয়ার্ড হতে মেম্বার পদে নির্বাচন করে মাত্র ২২ভোটের ব্যবধানে পরাজিত হই। তবুও জনসেবার মহৎ উদ্দেশ্য নিয়ে এখনো এলাকায় রাজনীতিতে সক্রিয় থেকে মাদক ও সন্ত্রাস বিরোধী লড়াইয়ে সোচ্ছার থাকায় বার বার নির্যাতন-নিপীড়নের শিকার হয়ে আসছি। এই চক্রের কারণে জীবনের নিরাপত্তাহীনতায় থাকার পরও এলাকাবাসীকে নিয়ে এই অপশক্তির বিরুদ্ধে কথা বলে আসছি। এছাড়া আগামী ইউপি নির্বাচন প্রায় আসন্ন। আমি এই নির্বাচনে জনপ্রিয়তায় এগিয়ে রয়েছি দেখে রাজনৈতিক এবং নির্বাচনী প্রতিপক্ষ পরিকল্পিতভাবে এই ধরনের মিথ্যা, বানোয়াট অপপ্রচারের আশ্রয় নিয়েছে।
আমি কোন প্রকৃতির মানুষ তা নিরপেক্ষভাবে তদন্ত করে দেখার জন্য সরকারের আইন প্রয়োগকারী সংস্থা সমুহের নিরপেক্ষ তদন্ত দাবী করছি।পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব বানোয়াট, ভিত্তিহীন অপপ্রচারকারীদের আইনের আওতায় আনার জোরদাবী জানিয়ে ধিক্কারজনক মাদক সংক্রান্ত অপপ্রচারের তীব্রনিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি।
প্রতিবাদকারী :
মোঃ আমান উল্লাহ আমান
সাধারণ সম্পাদক
বাংলাদেশ আওয়ামী কৃষক লীগ,টেকনাফ উপজেলা শাখা।
##
