টেকনাফে ৬৭হাজার ই*য়া*বা*সহ মা-ছেলে গ্রেফতার ; পলাতক-১

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ৩ years ago

ফরিদুল আলম : কক্সবাজার র‌্যাব-১৫ এর সদস্যরা টেকনাফের সাবরাং এলাকায় অভিযান চালিয়ে ৬৭হাজার ইয়াবাসহ মা-ছেলেকে গ্রেফতার করেছে। এই ঘটনায় আরো একজনকে পলাতক আসামী করা হয়েছে।

কক্সবাজার র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু সালাম চৌধুরী জানান, ১৩জানুয়ারী ভোর ৬টারদিকে (সিপিসি-১) টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সাবরাং উত্তর নয়াপাড়া জনৈক আবুল কালামের বসত বাড়ির নিকট অভিযান চালিয়ে ৬০হাজার ইয়াবাসহ আবুল কালামের স্ত্রী মাহমুদা খাতুন (৩৫) এবং পুত্র মোঃ আরাফাত (১৯) কে ৭হাজার ইয়াবাসহ গ্রেফতার করে। এসময় আরো একজন মাদক কারবারী পালিয়ে যেতে সক্ষম হয়।

তিনি আরো জানান,উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ ধৃত মাদক কারবারীদ্বয় এবং পলাতক আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লিখিত এজাহার দাখিলের পর টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে। ###