টেকনাফে ৫০হাজার ই*য়া*বা*সহ মায়ানমার নাগরিক আটক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ২ years ago

হুমায়ূন রশিদ : টেকনাফে বিজিবি জওয়ানেরা অভিযান চালিয়ে মাদকের চালান নিয়ে অনুপ্রবেশকালে ৫০হাজার ইয়াবাসহ এক মায়ানমার নাগরিককে গ্রেফতার করেছে।

সুত্র জানায়, ৫নভেম্বর রাতের প্রথম প্রহরে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের টেকনাফ বিওপির দায়িত্বপূর্ণ বিআরএম-৬ হতে ৭শ গজ পূর্বদিকে মির্জারজোড়া এলাকা দিয়ে মাদকের একটি চালান মায়ানমার হতে বাংলাদেশে আসতে পাওে তথ্যের ভিত্তিতে টেকনাফ বিওপির একটি চোরাচালান প্রতিরোধ টহলদল ঘটনাস্থলে গিয়ে কয়েকটি উপদলে বিভক্ত হয়ে বেড়ীবাঁধের আঁড় নিয়ে কৌশলগত অবস্থান নেয়। কিছুক্ষণ পর টহলদল সন্দেহভাজন এক ব্যক্তিকে নাফ নদী পার হয়ে একটি পোটলা হাতে নিয়ে মির্জার জোড়া এলাকার দিকে আসতে দেখে। ঐ ব্যক্তির গতিবিধি সন্দেহ হওয়ায় কৌশলগত অবস্থানে থাকা বিজিবি টহলদল তাকে ঘেরাও কওে মায়ানমারের আকিয়াব জেলার মন্ডু থানার ডেইল পাড়ার মৃত কাদির হোছনের পুত্র মোঃ আয়াত উল্লাহ (২৬) কে আটক করতে সক্ষম হয়। পরে উক্ত ব্যক্তির হাতে থাকা প্লাষ্টিকের ব্যাগের ভিতর হতে ৫০হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ মহিউদ্দীন আহমেদ (বিজিবিএমএস) জানান,আটক আসামীকে জব্দকৃত ইয়াবাসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। ###