টেকনাফে ৪ মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতে সাজা

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৯ years ago

টেকনাফ প্রতিনিধি |
টেকনাফে ৪ মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতে প্রত্যেককে ৬ মাস করে সাজা প্রদান করা হয়েছে।
শনিবার সকালে উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট তুষার আহমদ এ সাজা প্রদান করেন।
এর আগে টেকনাফ থানা পুলিশের উপ-পরিদর্শক মোক্তার হোসেন ও জয়নাল আবেদীনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স পৌরসভার উত্তর জালিয়া পাড়া ও কায়ুকখালী পাড়া এলাকায় দুটি মাদকের আখড়ায় অভিযান চালিয়ে ৪ জনকে আটক করেন। এসময় প্রায় ৫শ গ্রাম গাঁজা, ১ ক্যান বিয়ার ও ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। ধৃতরা হচ্ছে কায়ুকখালী পাড়া এলাকার মৃত আব্দুল বারীর ছেলে আব্দুল মতিন (৪৮) জালিয়া পাড়া এলাকার মোঃ হোসেনের ছেলে আবুল হোসেন(২৩), বরিশাল বানিয়াপাড়া এলাকার মোঃ কামাল হোসেনের ছেলে মোঃ সোহাগ ডালিম ও টেকনাফ ডেইল পাড়া এলাকার সুমন দাশ।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈন উদ্দিন সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান, মাদকের বিরুদ্ধে ধারাবাহিক অভিযানের অংশ হিসাবে অভিযানে ৪জনকে আটক করা হয়েছে। ধৃতদের কারাগারে প্রেরন করা হয়েছে বলে জানান তিনি।