টেকনাফে ৩৫হাজার ই*য়া*বা*সহ ৭জন পা*চা*র*কা*রী গ্রে*ফ*তা*র

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ২ years ago

মুহাম্মদ জাহাঙ্গীর আলম,টেকনাফ : টেকনাফে কোস্টগার্ড জওয়ানেরা সমুদ্র উপকূলে অভিযান চালিয়ে কাঠ বোঝাই ইঞ্জিন চালিত বোট তল্লাশী করে ৩৫হাজার ইয়াবাসহ ৭জন মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে।

সুত্র জানায়, ১৯ডিসেম্বর ভোররাত সোয়া ২টারদিকে বাংলাদেশ কোস্টগার্ড পূর্বজোনের বিসিজি আউটপোস্ট শাহপরী দ্বীপ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সাবরাং সৈকত এলাকার সংলগ্ন সমুদ্রে একটি বিশেষ অভিযানকালে মায়ানমার হতে বাংলাদেশ সীমানায় অবৈধভাবে ১টি ইঞ্জিন চালিত কাঠের বোট প্রবেশ করতে দেখে। বোটের গতিবিধি সন্দেহজনক হওয়ায় কোস্টগার্ড সদস্যরা বোটটিকে থামার জন্য সংকেত দিলেও বোটটি সংকেত অমান্য করে অতি দ্রæত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় কোস্টগার্ড আভিযানিক দল বোটটি সাবরাং সংলগ্ন সমুদ্র এলাকা হতে হেফাজতে নিতে সক্ষম হয়। পরে জব্দকৃত বোট তল্লাশী করে ৩৫হাজার ইয়াবাসহ ৭জন মাদক পাচারকারীকে গ্রেফতার করা হয়।

কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ সিয়াম-উল-হক জানান,জব্দকৃত বোট ও ইয়াবাসহ পাচারকারীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। ##