সেন্টমার্টিনে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৯ years ago

সাইফুদ্দীন মোহাম্মদ মামুন, সেন্টমার্টিন দ্বীপ থেকে ফিরে :

সেন্টমার্টিনে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ২৩ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদ মিলনায়তনে টেকনাফ উপজেলা প্রশাসনের আয়োজনে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শফিউল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঢাকা প্রধানমন্ত্রী কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিটের মহাপরিচালক(অতিরিক্ত সচিব) মোঃ আবদুল হালিম, বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রী কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিটের উপ-পরিচালক হাসিনা বেগম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ আলমগীর কবির, সেন্টমার্টিন ইউপি চেয়ারম্যান নুর আহমদ। অন্যান্যদের মধ্যে ইউপি সচিব সরওয়ার কামাল,প্যানেল চে১ আব্দুর রহমান, প্যানেল চে২ আব্দুর রব,মেম্বার আবু বক্কর,হাবিব উল্লাহ খান,হাজী আঃ সালাম,প্যানেল চে৩ রুজিনা আক্তারসহ অন্যান্য মেম্বার, রেডিও নাফ অফিসের সেন্টমার্টিন দ্বীপ ইনচার্জ সাইফুদ্দীন মোহাম্মদ মামুন, জনপ্রতিনিধি, সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, অভিভাবক,কাজী,গোয়েন্দা সংস্থার সদস্য ও কমিউনিটি পুলিশিংয়ের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রশিক্ষনে বাল্যবিবাহ প্রতিরোধে কি করণীয়, কিভাবে বিষয়ে গুরুত্ব সহকারে আলোচনা করা হয়।
প্রধান অতিথি বলেন,কাজী যারা আছেন সকলে নিয়মানুযায়ী বৈধ জন্ম নিবন্ধন ও অন্য সব ডকুমেন্ট রেখে বিবাহ পড়াবেন। তাতে যদি কোন পরিমাণ ত্রুটি থাকে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি তিনি উপস্থিত প্রত্যেকের কাছে বাল্যবিবাহ কিভাবে ঠেকানো হয় সে বিষয়ের উপরে প্রত্যেকের অভিজ্ঞতা শুনেন ও কাজীদের তালিকা তৈরী করে দ্রুত সময়ের মধ্যে পাঠানোর নির্দেশ দেন। অবশেষে বলেন, বাল্যবিবাহ প্রতিরোধ করতে হলে স্ব-স্ব স্থান থেকে নিজে সচেতন হয়ে অন্যকে সচেতন করে তুলতে হবে। তাতেই বাল্যবিবাহ প্রতিরোধ করা সম্ভব। প্রশিক্ষণে ফলপ্রসূ আলোচনা শেষে এক পর্যায়ে সভাপতি প্রশিক্ষণের সমাপ্তি ঘোষণা করেন।