হেলাল উদ্দিন, টেকনাফ :
টেকনাফে ২মাদকসেবীদের ভ্রাম্যমান আদালত ৬মাসের সাজা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
সুত্র জানায়,২৬এপ্রিল ভোররাতে হোয়াইক্যং ফাঁড়ির আইসি আকরাম হোসাইন সর্ঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ইয়াবা সেবনের সময় হোয়াইক্যং কুতুবদিয়া পাড়ার শামসুল আলমের পুত্র জামাল উদ্দিনকে ২০পিস ইয়াবাসহ সেবনকারী বাহারছড়ার জাহাজপুরার জামালের পুত্র জুলফিকারকে আটক করে। আটককৃতদের দুপুরে টেকনাফের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তুষার আহমদের আদালতে হাজির করা হয়। ভ্রাম্যমান আদালত উভয়কে ৬মাসের সাজা প্রদান করেন। এরপর সাজাপ্রাপ্তদের আদালতে প্রেরণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। টেকনাফ মডেল থানার ওসি মাঈন উদ্দিন খান এই অভিযানের সত্যতা নিশ্চিত করেন।
