টেকনাফে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

মো. আরাফাত সানী, টেকনাফ :
টেকনাফে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে ১৩ অক্টোবর রবিবার সকাল ১১টায় উপজেলা শহীদ মিনার চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালী প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে মিলিত হয়। “নিয়ম মেনে অবকাঠামো গড়ি, জীবন ও সম্পদের ঝুঁকি হ্রাস করি” প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত আলোচনা সভা ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা সহকারী কমিশনার(ভূমি)আবুল মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ঘূর্নিঝড় প্রস্তুতি কর্মসূচী’র (সিপিপি) আব্দুল মতিনের সঞ্চালনায় আলোচনায় উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা ফেরদৌস আহমদ জমিরি, মহিলা বিষয়ক কর্মকর্তা আলমগীর কবির, উপজেলা ইনস্ট্রাকটর মো. ইলিয়াছ, টেকনাফ ফায়ার সার্ভিস কর্মকর্তা সুশান্ত চাকমা, উপজেলা উন্নয়ন প্রকল্পের ফ্যাসিলিটেটর ত্রিপেন চাকমা, সিপিপি টীম লিডার কায়সার উদ্দিন প্রমুখ।
Teknaf pic44 13 1 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
এর আগে ফায়ার সার্ভিস ও সিপিপি কর্মসূচীর যৌথ উদ্যোগে দূর্যোগকালীন মহড়া অনুষ্ঠিত হয়।