টেকনাফে ২ টি দেশীয় তৈরী এলজি ও ৩ রাউন্ড কার্তুজ উদ্ধার

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৯ years ago

নূরুল হক, টেকনাফ ::
টেকনাফে ২ টি দেশীয় তৈরী এলজি ও ৩ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে বডার্র গার্ড বাংলাদেশ (বিজিবি)।
২ বডার্র গার্ড ব্যাটলিয়ান উপ-অধিনায়ক মেজর শরীফুল ইসলাম জোমাদার জানান, গত মঙ্গলবার রাতে নাজিরপাড়া বিওপি বিজিবির হাবিলদার মোঃ নজরুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ টহল দল কিছু সন্ত্রাসী টেকনাফ সাবরাং কাটাবুনিয়া কবরস্থান এলাকায় দেশীয় আগ্নেয়াস্ত্র ক্রয় বিক্রয়ের গোপন সংবাদে সেখানে দ্রুত গিয়ে তল্লাশী অভিযান কালে দুইজন ব্যক্তিকে একটি ব্যাগ হাতে আসতে দেখে সন্দেহ হওয়ায় চ্যালেঞ্জ করে। এসময় অস্ত্র পাচারকারীরা তাদের হাতে থাকা ব্যাগটি ফেলে অন্ধকারের সুযোগ নিয়ে দ্রুত দৌঁড়ে পার্শ্ববর্তী গ্রামের ভেতর পালিয়ে যায়। পরবর্তীতে টহলদল অস্ত্র পাচারকারী কর্তৃক ফেলে যাওয়া ব্যাগটি তল্লাশী করে ২টি দেশীয় তৈরী এলজি ও ৩ রাউন্ড কার্তুজ উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধার অস্ত্র ও কার্তুজ টেকনাফ মডেল থানায় হস্তান্তর করে আইনগত ব্যবস্হা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন।