চকরিয়ায় কুকুর মারার বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্টে এক শিশুর মৃ*ত্যু

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ৩ years ago

নিজস্ব প্রতিবেদক : চকরিয়ায় মুরগীর খামারে কুকুর মারার বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. তুহিন (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৮টার দিকে উপজেলার হারবাং ইউনিয়নের উত্তর হারবাং ৯ নম্বর ওয়ার্ড তচ্ছিয়ার পাহাড় এলাকায় এ ঘটনা ঘটে। তুহিন ওই এলাকার বাসিন্দা মোহাম্মদ পাভেল এর ছেলে।

জানা যায়, সাবেক মেম্বার ফজলুল কবির এর মালিকানাধীন একটি খামার ভাড়া নিয়ে সাতকানিয়ার বাসিন্দা জনৈক নাসির উদ্দিন কোম্পানী মুরগীর খামার গড়ে তুলেন। ওই খামারে কুকুরের উৎপাত বেড়ে যাওয়ায় কুকুর মারতে বৈদ্যুতিক তারের ফাঁদ দেন তিনি।
সোমবার সকালে তুহিন খামারের পাশে আম কুড়াতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান। পরে বিষয়টি কাউকে না জানিয়ে ১ লক্ষ ২০ হাজার টাকা দিয়ে রফাদফা করে লাশ দাফন করে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি জানাজানি হলে চকরিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন,খবর পেয়ে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। ##