টেকনাফে ১৬ কেজি ওজনের অজগর অবমুক্ত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago
ছবি সংগৃহিত

কক্সবাজার প্রতিনিধি :

কক্সবাজারের টেকনাফে ১৬ কেজি ওজনের ১১ ফুট লম্বা একটি অজগর অবমুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার বিকালে টেকনাফের হোয়াইক্যং রেঞ্জের শামলাপুর পাহাড়ী এলাকায় অজগরটি অবমুক্ত করা হয়।

এর আগে উপজেলার বাহারছড়া শামলাপুর লোকালয় থেকে অজগরটি উদ্ধার করেন বন বিভাগ ও সহ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা।

এ নিয়ে গত ডিসেম্বর ও জানুয়ারিতে লোকালয় থেকে উদ্ধার হওয়া ২টি অজগর সাপ বনে অবমুক্ত করা হয়েছে।

হোয়াইক্যং রেঞ্জ কর্মকর্তা (ফরেস্টার) আব্দুল মতিন জানান, বৃহস্পতিবার সকাল ১০টায় দিকে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর পুরান পাড়া গ্রামে রেহেনা ও সাজেদার বাড়ি ঘরে অজগরটি পাওয়া যায়।

খবর পেয়ে বন বিভাগ ও সিএমসি সদস্যরা উদ্ধার করে বেলা বিকালের দিকে হোয়াইক্যং রেঞ্জের শামলাপুর হোয়াইক্যং ঢালার গহীন বনে অবমুক্ত করেন।

১৬ কেজি ওজনের অজগরটির দৈর্ঘ্য ১১ ফুট।

এসময় উপস্থিত ছিলেন,হোয়াইক্যং সিএমসির সহসভাপতি সাইফুল্লাহ কৌং, ফরেষ্টার শিমুল নাথ হোয়াইক্যং বিট,স্হানীয় বিট কর্মকর্তা ক্যাচিং উ মারমা,শামলাপুর ভিসিজি ওপুরান পাড়া ভিসিএফের সভাপতি এবং এফসিসি উপদেষ্টা আমীর মোহাম্মদ শাহজাহান,মারিশ বনিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক(ইংরেজি)তারেক,স্হানীয় মুবিনুল ইসলাম,শামলাপুর ঘোনার পাড়া ভিসিএফ সভাপতি,দেলোয়ার হোসাইন,শামলাপুর এফসিসি সভাপতি হামিদ উল্লাহসহ অনেকে।

  • অজগর
  • শামলাপুর
  • হোয়াইক্যং