টেকনাফে ১০ হাজার ইয়াবা ও ২’শ ক্যান বিয়ার পরিত্যক্ত উদ্ধার

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

টেকনাফ প্রতিনিধি।
টেকনাফে কোস্টগার্ড সদস্যরা অভিযান চালিয়ে ১০ হাজার পিচ ইয়াবা ও ২শ ক্যান বিয়ার জব্দ করেছে। তবে এসময় মাদক পাচারকারীরা পালিয়ে যেতে সক্ষম হয়।

কোস্টগার্ড সহকারী গোয়েন্দা পরিচালনক লে. কমান্ডার আব্দুল্লাহ আল মারুফ জানান, শনিবার ভোর সোয়া ৪টার দিকে স্থল বন্দর সংলগ্ন সারিঅং খাল এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ইয়াবা ও বিয়ার গুলো উদ্ধার করা হয়। এসময় কোস্টগার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা পালিয়ে যায়।

জব্দ ইয়াবা ও বিয়ার টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে কোস্টগার্ড। যার আনুমানিক মূল্য ৫১ লাখ টাকা।

এছাড়া কোস্টগার্ড চলতি বছর ৮০ লাখ ৬০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।