খাঁন মাহমুদ আয়ুব : টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে র্যাব-১৫ এর সদস্যরা অভিযান চালিয়ে কুখ্যাত রোহিঙ্গা ডাকাত জকিরের শালা ও সহযোগীকে আটক করেছে। ধৃতদের স্বীকারোক্তিতে পাহাড়ি আস্তানায় অভিযান চালিয়ে ড্রামের ভেতরে লুকানো অবস্থা হতে ১০টি অস্ত্র উদ্ধার করা হয়।
কক্সবাজার র্যব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, গতকাল ১লা ফেব্রæয়ারী (সোমবার) বিকালের দিকে কক্সবাজার র্যাব-১৫ এর একটি চৌকষ আভিযানিক দল জাদিমোরা ২৬নং রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এলাকায় পাহাড়ে অবস্থানরত সন্ত্রাসীদের নিকট অস্ত্র সরবরাহের খবর পেয়ে জাদিমোরা ওমরখাল ব্রীজ এলাকায় অভিযানে যায়। এসময় পাশর্^বর্তী পাহাড়ে অবস্থানরত কুখ্যাত রোহিঙ্গা ডাকাত জকিরের শালা, মোছনী রোহিঙ্গা ক্যাম্পের সি-বøকের আজিজুল হকের পুত্র বদি আলম (২০) এবং তাদের সহযোগী ২৬নং রোহিঙ্গা ক্যাম্প শালবাগানের বøক-এ-৩ এর বাসিন্দা মৃত আমির হোসেনের পুত্র সৈয়দ হোসেন (৫৫) কে আটক করা হয়। ধৃতদের স্বীকারোক্তিতে জকির ডাকাতের আস্তানা ও অস্ত্র ভান্ডারের সন্ধান দেয়। পরে বিশেষ টিম নিয়ে গভীর পাহাড়ে অভিযান চালিয়ে পাহাড় হতে ২টি এবং মাটির নীচে লুকানো ড্রাম্পের ভেতর হতে ৮টিসহ মোট ১০টি অস্ত্র উদ্ধার করা হয়।
এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর উদ্ধারকৃত অস্ত্রসহ ধৃত রোহিঙ্গা সন্ত্রাসীদের টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে। ###
