টেকনাফে হাতি সুরক্ষা টীমকে সরঞ্জাম প্রদান

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৪ years ago

নিজস্ব প্রতিনিধি :
হাতি করলে সংরক্ষণ রক্ষা পাবে সবুজ বন। হাতি সংরক্ষণ ও মানুষ হাতি দ্বন্দ্ব নিরসনে সারাদেশব্যপী গঠন করা হয়েছে নেচার কনজারভেশন ম্যানেজমেন্ট ( নেকম) কর্তৃক ৭২ টি স্বেচ্ছাসেবী ইআরটি টিম। প্রতি টিমে ১০ সদস্য নিয়ে করা টিমগুলোকে সারাদেশব্যপী একযোগে শুরু হয়েছে হাতি সুরক্ষা সরঞ্জাম বিতরণ কার্যক্রম। টেকনাফ উপজেলার শিলখালী ফরেস্ট রেঞ্জ এবং টেকনাফ ফরেস্ট রেঞ্জের অধীনে নেকম কর্তৃক বাস্তবায়িত ৫ টি ইআরটি টিমকে সরঞ্জাম প্রদান সম্পন্ন হয়েছে। টেকনাফে নেকমের কমিউনিটি অর্গনাইজার জালাল উদ্দীন চৌধুরীর উপস্থিতিতে গত ২৬ /০৪/২০২২ তারিখে হ্নীলা বিট বন কর্মকর্তার অফিসে হ্নীলা ইআরটি, ২৭/০৪/২০২২ তারিখে টেকনাফ রেঞ্জের ৩ টি ইআরটি যথাক্রমে মোছনী ইআরটি, কেরুনতলি ইআরটি এবং নাইট্যংপাড়া ইআরটিকে সরঞ্জাম প্রদান করা হয়। এসময় হ্নীলা বিট অফিসার জনাব মোহাম্মদ দেলোয়ার হোসেন মজুমদার এবং টেকনাফ রেঞ্জ কর্মকর্তা জনাব মোহাম্মদ আবুল কালাম সরকার উপস্থিত ছিলেন। পরে গত ৩০/০৪/২০২২ তারিখে সর্বশেষ শিলখালী ইআরটিকে রেঞ্জ অফিসে সরঞ্জাম প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন রেঞ্জ কর্মকর্তা জনাব শাফিউল ইসলাম। অনুষ্ঠানে কর্মকর্তাগণ নবগঠিত ইআরটি সদস্যদের হাতি সুরক্ষা ও মানুষ হাতি দ্বন্দ্ব নিরসনে ইআরটি কাজ নিয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।