টেকনাফ উত্তর প্রতিনিধি::
টেকনাফে এক রোহিঙ্গা স্বশস্ত্র সন্ত্রাসী গ্রুপের হামলায় এক পাহারাদারকে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। জানাযায়, ১৪এপ্রিল জুমাবার বিকেলে রোহিঙ্গা সন্ত্রাসী কর্তৃক পানির পাইপ কেটে দেওয়ার প্রতিবাদ করায় পাহারাদার জাদীমুরা নয়াপাড়া এলাকার মুত আনু মিয়ার পুত্র রফিক(৩০) কে রোহিঙ্গা সন্ত্রাসী মুচনী ক্যাম্পের ই ব্লকের ছৈয়দুর রহমানের পুত্র রহিমুল্লাহ ওরফে ডাকাত রহিমুল্লাহ, ডি ব্লকের আব্দু শুক্কুরের পুত্র আনু প্রকাশ নাগু ডাকাত, সি ব্লকের নেজাম উদ্দিনের পুত্র ফারুক, ডি ব্লকের আব্দু শুক্কুরের পুত্র হাকিম, ই ব্লকের মো: পেঠানের পুত্র বাবুল প্রকাশ বাইল্ল্যা ডাকাত মিলে বেধড়ক পিটিয়ে রক্তাক্ত করে ফেলে চলে যায়। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে টেকনাফ হাসপাতালে প্রেরণ করে। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার উন্নতি না হওয়ায় তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করে। স্থানীয় ওয়ার্ড মেম্বার মোহাম্মদ আলী এসব ঘটনার সত্যতা স্বীকার করেন। উল্লেখ্য, সম্প্রতি উক্ত এলাকায় স্বশস্ত্র রোহিঙ্গা ডাকাতদের তৎপরতা আশংকাজনক বেড়ে যাওয়ায় জনমনে অজানা আতংক বিরাজ করছে। এব্যাপারে আইন প্রয়োগকারী সংস্থার কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
