টেকনাফে সাবেক সাংসদ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মোহাম্মদ আলীর ইন্তেকাল : বাদে আছর জানাজা

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

মুহাম্মদ জাহাঙ্গীর আলম : উখিয়া-টেকনাফের সাবেক সাংসদ ও টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সভাপতি, মহান মুক্তিযুদ্ধের সংগঠক আলহাজ্ব অধ্যাপক মোহাম্মদ আলী নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। আজ বাদে আছর স্থানীয় গোরস্থানে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

১৩ নভেম্বর ভোররাত ৩টা ৫৫মিনিটের দিকে টেকনাফ উপজেলার হ্নীলা ফুলের ডেইলের মরহুম হাজী আমির হোছনের পুত্র,মহান মুক্তিযুদ্ধের সংগঠক, উখিয়া টেকনাফের সাবেক সাংসদ,বর্তমান টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব অধ্যাপক মোহাম্মদ আলী (৭৩) নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ছেলে,১মেয়ে, নাত-নাতিনী, আ্ত্নীয়-স্বজন, রাজনৈতিক নেতা-কর্মী, শুভাকাংখী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। আজ বাদে আছর হ্নীলা সড়ক ও জনপদ বিভাগের স্টক ইয়ার্ড মাঠে নামাজে জানাজা শেষে দরগাহ গোরস্থানে চির নিদ্রায় শায়িত করা হবে বলে পারিবারিক সুত্র নিশ্চিত করেন।

এই রাজনৈতিক নেতার মৃত্যুতে উখিয়া-টেকনাফ তথা জেলাবাসী একজন প্রকৃত জনদরদী এবং প্রবীণ রাজনৈতিক নক্ষত্রকে হারালেন। তাঁর মৃত্যুতে পুরো উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে।

উল্লেখ্য চলতি বছরের সেপ্টেম্বর মাসের শুরুদিকে তিনি ব্যথা ও ডায়াবেটিসজনিত রোগে গুরুতর অসুস্থ হয়ে কক্সবাজার থেকে ডাকা এপোলো হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেন। ####