টেকনাফে সহ-ব্যবস্থাপনা পরিষদের কাউন্সিল অধিবেশন সম্পন্ন : সৈকতের ঝাউ বাগান রক্ষার আহবান

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৯ years ago

টেকনাফ টুডে ডটকম :
টেকনাফ বন্যপ্রাণী অভয়ারণ্যের অন্তর্গত টেকনাফ, শীলখালী ও হোয়াইক্যং সহ-ব্যবস্থাপনা পরিষদের কাউন্সিল অধিবেশন সম্পন্ন হয়েছে।
২৭ ফেব্রুয়ারি সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ হল রুমে ইউএনও মোঃ শফিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান জাফর আহমদ।

টেকনাফ সহ-ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃ শফিক মিয়ার স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া সভায়
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী বন সংরক্ষক সরওয়ার আলম, উপজেলা সমবায় অফিসার শামসুল আলম কুতুবী, উপজেলা মৎস্য কর্মকর্তা সুজাত কে চৌধুরী, ক্রেল এর আঞ্চলিক সমন্বয়কারী আলম খান, ইউ.এন.ডি.পি ন্যাশনাল কনসালটেন্ট আনোয়ার হোসেন প্রমুখ।

সভায় প্রধান অতিথি তার বক্তব্যে টেকনাফ সৈকতের ঝাউ বাগান উজার হওয়ায় উদ্বেগ প্রকাশ করে ঝাউবাগান রক্ষায় সংশ্লিষ্টদের পদক্ষেপ গ্রহনের আহবান জানান।

এছাড়া সভায় সহ-ব্যবস্থাপনা পরিষদ সমুহের বার্ষিক অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করেন হোয়াইক্যং সহ- ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি শামীম আরা পারভীন।

সহ-ব্যবস্থাপনা পরিষদ সমুহের আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন ক্রেল প্রকল্পের সাইট অফিসার খান মুহাঃ মুজাহীদ ইবনে হাবীব।

বিগত সভার কার্যবিবরনী উপস্থাপন করেন টেকনাফ সহ- ব্যবস্থাপনা কমিটির সদস্য, মো: আবদুর রহমান।

সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন টেকনাফ সহব্যবস্থাপনা কমিটির সদস্য আবুল হাশেম,

সার্বিক সহযোগীতায় ছিলেন মোহাম্মদ নুরুল আলম, মোঃ আনিসুজ্জামান, এমরানুল আহাসান রুবেল।

সভায় ভাল কাজের জন্য টেকনাফের ৩টি সিপিজির ১৫ জনকে এক হাজার টাকা করে পুরষ্কার প্রদান করা হয়।

20170227_134256